
গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে এক ব্যক্তির কাছে ব্যাগ রেখে টাকা তুলতে গিয়ে ল্যাপটপ ও ক্যামেরা হারান ক্রিল। পরে নাটোর সদর থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের যৌথ অভিযানে ১১ অক্টোবর রাতে কাপুড়িয়াপট্টি এলাকার একটি দোকান থেকে তাঁর ম্যাকবুক উদ্ধার করা হয়।
ল্যাপটপ উদ্ধারে অবদানের জন্য নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমান ও এসআই মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন আইজিপি।
এর আগে, ক্রিলের কান্নার ভিডিও দেখে ১০ অক্টোবর তাঁকে একটি নতুন ম্যাকবুক উপহার দেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মুক্তি মাহমুদ।