থানাগুলোকে দা.লা.ল.মু.ক্ত করার নি.র্দে.শ স্বরাষ্ট্রমন্ত্রীর


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২ মে, ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ
থানাগুলোকে দা.লা.ল.মু.ক্ত করার নি.র্দে.শ স্বরাষ্ট্রমন্ত্রীর

সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ দুপুরে রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন তিনি।

পরিদর্শনের সময় মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। তিনি থানার ওসি, ডিউটি অফিসারসহ দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যা-সংকট সম্পর্কে খোঁজখবর নেন।

সংবিধান সংশোধনে এমপিদের নিয়ে কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য নির্দেশনা দেন। তিনি বলেন, থানায় সেবাগ্রহীতাদের যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

ইমোশন দিয়ে নয়, রাষ্ট্র চলে সংবিধান ও আইনের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী

দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১