রাজধানীর কদমতলীতে বাসে আ গু ন

✎ নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত হয়েছে: ৩ নভেম্বর, ২০২৬

রাজধানীর কদমতলীতে পার্কিং করে রাখা শ্রাবণ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে মাতুয়াইল মেডিকেলের পাশে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) হাসান রহমান।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি পোড়া অবস্থায় দেখতে পায়। বাসটির চালক ও সহকারী পুলিশকে জানিয়েছেন, রাত ১১টা ২০ মিনিটের দিকে তাঁরা বাসটি সেখানে পার্কিং করে খাবার খেতে যান। পরে ফিরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখেন।

এসআই হাসান রহমান আরও জানান, কারা বা কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করা হচ্ছে।

ই-প্রিন্ট