দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে- ডিএমপি


প্রতিনিধি প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ণ
দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে- ডিএমপি

লাখোকণ্ঠ প্রতিবেদক : মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ছবি (ডিএমপি)। সোমবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের প্রধান উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘তার মৃত্যু তো স্বাভাবিক মৃত্যু। সুপ্রিম কোর্টের রায়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। রোববার তিনি হার্টের ব্যাথা অনুভব করলে তাকে বিএসএমএমইউতে নিয়ে আসা হয় এবং সেখানে ভর্তি করা হয়। সেখানে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর জন্য যদি কেউ আইন শৃঙ্খলার অবনতি করার চেষ্টা করে তাহলে কঠোর হস্তে দমন করা হবে।

এর আগে সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর অনেক কর্মীকেই বিএসএমএমইউ’র গেট এবং হাসপাতালের নিচে অবস্থান করতে দেখা গেছে। তবে তাদের কাউকেই হাসপাতালের ভবনের ভেতরে ঢুকতে দেয়া হয়নি।

এর আগে রোববার (১৩ আগস্ট) বিকেলে তাকে অসুস্থতার কারণে কাশিমপুর কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়েছে। জানা যায়, রোববার বিকেলে দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ হয়ে পড়লে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় তার বুকে ব্যথা হচ্ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য বিকেলেই অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।

 

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে দেলোয়ার হোসেন সাঈদীর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। হাসপাতালে আনার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেফার্ড করা হয়েছিল।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১-এর জেল সুপার মো. শাহজাহান আহমেদ জানান, হঠাৎ দেলোয়ার হোসেন সাঈদী অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন। তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০