ফেনীতে ডিআইজির উপস্থিতিতে পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও মাদকবিরোধী র‍্যালি


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২৬, ৭:৩২ পূর্বাহ্ণ ৬৭
ফেনীতে ডিআইজির উপস্থিতিতে পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও মাদকবিরোধী র‍্যালি

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর উপস্থিতিতে ফেনীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, বিশেষ আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা, কল্যাণ সভা, সিভিল সোসাইটির সঙ্গে মতবিনিময় এবং মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ফেনী পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ, কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রিয়াজ খান। প্যারেড পরিদর্শনকালে ডিআইজি পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও টার্নআউট পর্যবেক্ষণ করেন। যোগ্য সদস্যদের শারীরিক ফিটনেস ও টার্নআউটের ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করা হয়।

প্যারেড শেষে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জেলা পুলিশের সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের সঙ্গে ভালো আচরণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

পরে ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ডিআইজি।

এ ছাড়া পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইদুর রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তাদের নানা সমস্যা ও দাবি-দাওয়া ডিআইজির কাছে তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। পাশাপাশি পুলিশ সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরে ফেনী জেলার সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, জেলা প্রশাসক মনিরা হক এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাবিদ, ক্রীড়া, আইনজীবী ও ধর্মীয় নেতারা অংশ নেন।

মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা ও পুলিশ-জনগণের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুঃ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) ইমতিয়াজ আহমেদ, ফেনী জেলার ছয় থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

মতবিনিময় সভা শেষে মাদকবিরোধী একটি র‍্যালি বের করা হয়। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নেতৃত্বে র‍্যালিটি ফেনী পুলিশ লাইন্সের সামনে থেকে শুরু হয়ে গ্যান্ড সুলতান কনভেনশন হলের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১