গর্ভবতী নারীরাও হামের ঝুঁকিতে


স্বাস্থ্য ডেস্ক প্রকাশের সময় : ১৩ মে, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ ১৫৩
গর্ভবতী নারীরাও হামের ঝুঁকিতে

দেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে গর্ভবতী নারীদের ক্ষেত্রে এ সংক্রমণ বাড়তি স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

তারা বলছেন, সময়মতো টিকাদান না হওয়া এবং ভাইরাসের ব্যাপক বিস্তারের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, হামের ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে। আক্রান্ত শিশুদের সংস্পর্শে এসে পরিবারের অন্য সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। ফলে এখন অনেক প্রাপ্তবয়স্ক এবং গর্ভবতী নারীও হামের ঝুঁকিতে পড়ছেন।

হামের সঙ্গে বাঁধছে নতুন রোগ!

শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রিয়াজ মোবারক বলেন, ‘বলেন, ‘গর্ভাবস্থায় হামের সংক্রমণ হলে মা ও গর্ভের শিশুর উভয়ের জন্যই জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে গর্ভের শিশুর জন্মগত ত্রুটি, হৃদরোগ, কম ওজন নিয়ে জন্ম নেওয়া, শারীরিক বিকলাঙ্গতা কিংবা গর্ভপাতের ঝুঁকিও বেড়ে যেতে পারে। তাই পরিবারে কোনো শিশু বা সদস্য হামে আক্রান্ত হলে গর্ভবতী নারীকে বাড়তি সতর্ক থাকতে হবে।’

কীভাবে হাম প্রতিরোধ করা যায়?

তিনি পরামর্শ দিয়ে বলেন, ‘আক্রান্ত শিশুর সংস্পর্শে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জ্বর, কাশি, চোখ লাল হওয়া বা শরীরে দানা ওঠার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আতঙ্কিত না হয়ে সচেতন থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০