জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা


প্রতিনিধি প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১০:২২ পূর্বাহ্ণ ৭৯
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের প্রত্যুষে তাঁরা সাভারে উপস্থিত হয়ে এই শ্রদ্ধা জানান। সকাল সাড়ে ৬টায় প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল ৬টা ৫৬ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পুষ্পস্তবক অর্পণের পর তাঁরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

এদিকে, এবারের বিজয় দিবস উদ্‌যাপনে যোগ হয়েছে এক ভিন্ন মাত্রা। দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষ্যে জাঁকজমকপূর্ণ আয়োজনের পাশাপাশি থাকছে বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগ।

উদ্‌যাপনের অংশ হিসেবে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বেলা ১১টা থেকে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই-পাস্ট প্রদর্শন করবে। একই স্থানে আয়োজন করা হয়েছে একটি বিশেষ ব্যান্ড শো।

তবে দিনের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপারের দুঃসাহসিক প্রদর্শনী। বেলা ১১টা ৪০ মিনিট থেকে তাঁরা সর্বোচ্চসংখ্যক জাতীয় পতাকা নিয়ে স্কাইডাইভ করবেন। বিশ্বের সর্ববৃহৎ এই পতাকা-প্যারাশুটিং প্রদর্শনীটি একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০