বাংলাদেশের মানচিত্র ঠিক থাকবে শুধু চেহারা পাল্টে যাবে: ডা. শফিকুর রহমান


প্রতিনিধি প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ ৬২
বাংলাদেশের মানচিত্র ঠিক থাকবে শুধু চেহারা পাল্টে যাবে: ডা. শফিকুর রহমান

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ বাংলাদেশের মানচিত্র ঠিক থাকবে শুধু চেহারা পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নিজের জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

জনসভা শুরুতেই ডা. শফিকুর রহমান বলেন, যারা বুক চিতিয়ে দেশকে নতুন উদ্যমে এগিয়ে নিয়েছে, তাদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের দল ভবিষ্যতে আপসহীনভাবে কাজ করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর প্রথমবারের মতো জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়া থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন ডা. শফিকুর রহমান। হেলিকপ্টারযোগে কুলাউড়া পৌঁছালে স্থানীয় নেতা ও স্বজনরা তাকে ফুল দিয়ে বরণ করেন।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি আসন্ন ভোট এবং গণভোট হ্যাঁ জয়যুক্ত হলে একটি পরিবর্তিত বাংলাদেশ আমরা পাব। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষ পরিবর্তন চায়। যেখানে দুর্নীতি ও চাঁদাবাজি থাকবে না। যুবকরাই ২৪-এর আগস্টে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। আমরা এ দেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই।

ডা. শফিকুর রহমান আরও বলেন, একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কৃষক, শ্রমিক, শিশু, বৃদ্ধ, নারী, সবার জন্য আইন সমানভাবে কার্যকর হবে। ইনসাফ ও সুবিচারের বাংলাদেশ হবে আমাদের লক্ষ্য।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১