বৈশাখী শোভাযাত্রায় মুখে মুখোশ নি.ষি.দ্ধ


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ ১০৮
বৈশাখী শোভাযাত্রায় মুখে মুখোশ নি.ষি.দ্ধ

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানীসহ দেশব্যাপী বৈশাখী শোভাযাত্রায় ফানুস উড়ানো, আতশবাজি ফোটানো, গ্যাস বেলুন ও ভুভুজেলা বাঁশি বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মুখোশ মুখে পরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তবে হাতে বহন করার অনুমতি রয়েছে।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইন-শৃঙ্খলাসংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান।

তিনি জানান, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল, রবীন্দ্রসরোবরসহ দেশব্যাপী আয়োজিত সব অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। বিকেল ৫টার পর এসব এলাকায় নতুন করে কেউ প্রবেশ করতে পারবে না।

রমনার বটমূলে সুরের মূর্ছনায় বর্ষবরণ চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ‘বৈশাখী শোভাযাত্রা’র নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি থাকবে বলে জানান তিনি।

অংশগ্রহণকারীদের শুরুতেই মিছিলে যোগ দিতে হবে, মিছিল শুরুর পর মাঝপথে কেউ প্রবেশ করতে পারবে না। রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টে ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা এবং পর্যাপ্ত আর্চওয়ে থাকবে।

সাধারণ মানুষকে ব্যাগ, ব্যাকপ্যাক, দিয়াশলাই বা লাইটার বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া শিশুদের সঙ্গে তাদের পরিচয়সংবলিত নোট রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১