
ঈদ উৎসবের দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটি এখন নেটিজেনদের প্রশংসায় ভাসছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাজপথে দায়িত্ব পালনরত এক পুলিশ সার্জেন্ট প্রধানমন্ত্রীকে দেখে স্যালুট ও হাত মেলাতে এগিয়ে আসেন। এ সময় প্রধানমন্ত্রী অত্যন্ত সাদামাটাভাবে তাকে কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর এমন অমায়িক আচরণে ওই পুলিশ সদস্যসহ উপস্থিত সবার মাঝেই এক অন্যরকম উচ্ছ্বাস দেখা যায়।
পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এই দৃশ্য ঈদের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দিল–যেমন রাষ্ট্র চাই, ঠিক সেই পথে।’
প্রধানমন্ত্রীর এই সহজ-সরল ও আন্তরিক রূপ দেখে মুগ্ধতা প্রকাশ করছেন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার মানুষ এই ভিডিওটি শেয়ার করে নিজেদের অনুভূতি জানিয়েছেন। জনবিচ্ছিন্ন শাসনের বিপরীতে জনগণের কাছাকাছি থাকার এই প্রবণতা একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ব্যবস্থার বহিঃপ্রকাশ।
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :