রায়পুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হ/ত্যা জনতার হাতে আটক অভিযুক্ত


মু. ওয়াহিদুর রহমান মুরাদ, (রায়পুর) লক্ষ্মীপুর প্রকাশের সময় : ২৫ জুন, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ ২৯৩
রায়পুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হ/ত্যা জনতার হাতে আটক অভিযুক্ত

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের নদীর পাড় এলাকায় একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা আরেকজন মুমুর্ষ অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে দুজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় আরও দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।রাস্তায় আরেক জন নিহত হয়েছেন

নিহতরা হলেন সাহিনুর বেগম,সায়মা আক্তার (৪২) (২০),নাফিসা আক্তার ইকরা(১৬),আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে ফাতেমা আক্তার শিফা (১০)।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে পুলিশ নিহতদের ঘর থেকে আটক করে। তাঁকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয় উপস্থিত উত্তেজিত জনতা। তাঁকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

ওই সময় রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সহকারী পুলিশ সুপার সার্কেল (রায়পুর -রামগঞ্জ) আ:রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১