
ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছে।
এর আগে জিজ্ঞাসাবাদের কথা বলে গতকাল রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান তখন বিষয়টি নিশ্চিত করেছিলেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে আনিস আলমগীর মুঠোফোনে গণমাধ্যমকে জানিয়েছিলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি এলাকার একটি জিমে (ব্যায়ামাগার) অবস্থানকালে ডিবির সদস্যরা তাকে নিয়ে আসেন। সে সময় তাকে জানানো হয়েছিল যে ডিবি প্রধান তার সঙ্গে কথা বলবেন। তবে রাত ৮টায় কার্যালয়ে পৌঁছানোর পরও দীর্ঘক্ষণ তিনি অপেক্ষায় ছিলেন।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আনিস আলমগীর তখনও ডিবি কার্যালয়েই ছিলেন এবং তার বিষয়ে সিদ্ধান্তের প্রক্রিয়া চলছিল। অবশেষে দুপুরে তাকে উত্তরা পশ্চিম থানার মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করা হয়।
আপনার মতামত লিখুন :