সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রা.ই.ম পেট্রোল দেখছি: জাকিয়া বারী মম


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ ৫৬৬
সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রা.ই.ম পেট্রোল দেখছি: জাকিয়া বারী মম

সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি: জাকিয়া বারী মম। দেশের সাম্প্রতিক হিংস্রতা ও একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে সর্বত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই এখন খুন, হামলা ও নানা অপরাধের খবর ভেসে আসছে। এমন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেন তিনি। মম লেখেন, সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখতেছি! আল্লাহ সবাইকে সুরক্ষিত রাখুক।

বাস্তব অপরাধমূলক ঘটনা নিয়ে নির্মিত ভারতের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ক্রাইম পেট্রোল’এর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের বর্তমান পরিস্থিতির তুলনা টেনে প্রতীকী কটাক্ষ করেছেন এই অভিনেত্রী। প্রতিনিয়ত সামাজিক মাধ্যমে খুন, সহিংসতা ও নৃশংসতার খবর ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে, তারই প্রতিফলন ঘটেছে মমের মন্তব্যে।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সমসাময়িক সামাজিক ও মানবিক ইস্যুতে নিজের মতামত তুলে ধরতেও দেখা যায় জাকিয়া বারী মমকে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার এই পোস্টেও ফুটে উঠেছে উদ্বেগ, শঙ্কা এবং সবার নিরাপত্তার প্রত্যাশা।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০