‘অনলাইনে হুংকার নয়, বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হন’


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ ৪৪
‘অনলাইনে হুংকার নয়, বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হন’

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, অনলাইনে হুংকার না দিয়ে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, “আপনাদের জন্য ফাঁসির মঞ্চ রেডি আছে, বিচার রেডি আছে। সাহস থাকলে, বুকের পাটা থাকলে এখনই আসেন। ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না।”

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুর শহরের রেলওয়ে স্টেশন বাজারে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অতীতে ক্ষমতায় আসা ব্যক্তিরা দেশের উন্নয়নের বদলে লুটপাট করেছেন। ঢাকায় কয়েকটি সেতু ও ওভারপাস নির্মাণে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে তিনি বলেন, এসব অর্থ জনগণের এবং তা বিদেশে পাচার করা হয়েছে।

ইয়াসের খান চৌধুরী অভিযোগ করেন, অতীতে মা-বোন, শিশু ও অন্যদের হত্যা করা হয়েছে। এসব ঘটনার বিচারের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, সংশ্লিষ্টদের বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে কর্মসূচি অব্যাহত থাকবে। অভিযুক্তদের আদালতে সোপর্দ করে বিচারের আওতায় না আনা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবির তালুকদার শামীম। বক্তব্য দেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০