নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

✎ অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

লাখোকণ্ঠ ডেস্ক: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। তবে তিনি উল্লেখ করেন, পরিস্থিতি ওপর পুলিশের নিয়ন্ত্রণ পুরোপুরি না আসা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে।

রোববার সকালে ‘সেনাপ্রধানের দরবারে’ সেনাবাহিনীর সকল পদবির সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চ্যুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন। অনুষ্ঠানে নির্বাচনকালীন দায়িত্ব পালনে চমৎকার দায়িত্ববোধ ও পেশাদারত্ব প্রদর্শনের জন্য সেনা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান।

ই-প্রিন্ট