ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় বুধবার সকালে রাজধানীর গুলিস্তান এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, বুধবার সকালে গুলিস্তান স্টেডিয়ামের সামনে থেকে ঢাকা-টুঙ্গিপাড়া ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬’ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন অধ্যাপক আ ক ম জামাল।

পরে সেই পদযাত্রায় অংশ নেন জামাল উদ্দিন। সেখান থেকে পুলিশ তাকে আটক করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে মারধরের শিকার হয়েছিলেন আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজন।

পুলিশ তখন জানিয়েছিল, ফেসবুকে ‘গণকান্নার’ কর্মসূচি ঘোষণা দিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে গেলে ‘বিক্ষুব্ধ’ জনতা তাদের মারধর করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য ড. হাছিব

গত বছর ১১ ডিসেম্বর দুপুরে আ ক ম জামাল, জিনাত হুদাসহ কয়েকজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে যান। তাদের প্রবেশের খবরে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন