
দুদকের জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।
এই অভিযোগ অনুসন্ধানের স্বার্থে বক্তব্য প্রদানের জন্য গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে মেঘনা আলমকে তলবি নোটিশ পাঠানো হয়। ওই নোটিশে তাকে আজ হাজির হতে বলা হয়েছিল।