
আগামী ১৪ অক্টোবর পূর্ণাঙ্গ আয়োজনে গানটি প্রকাশ হবে। বরাবরের মতো গানটির কথা ও সুর করেছেন সায়ান। সংগীতায়োজন করেছেন শফিকুজ্জামান শাওন এবং ভিডিও নির্মাণ করেছেন সুরঞ্জিত কুমার রক্ষিত।
গানটির ভাবনা সম্পর্কে সায়ান বলেন, মুসলমান পরিবারে জন্ম হলেও ছোটবেলা থেকেই তার মা ও নানি তাকে অন্য ধর্মের মানুষকে ছোট না করার শিক্ষা দিয়েছেন। তার মতে, সংখ্যায় বেশি হলেই কোনো মানুষ বা সম্প্রদায় অন্যদের চেয়ে বড় হয়ে যায় না।
সায়ানের ভাষায়, “মুসলমানের মাটি বা হিন্দুর মাটি বা খ্রিষ্টানের মাটি বলে কিছু নেই। মাটি হলো মাটি। আর মানুষ হলো মানুষ।”
তিনি বলেন, ধর্মের কারণে কাউকে আক্রমণ, অপমান বা অসম্মান করা উচিত নয়। প্রত্যেক মানুষের নিজের ধর্ম পালন করা বা না করার অধিকার থাকা উচিত।
রাষ্ট্রের কাছে সায়ানের প্রত্যাশা, সব নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় উৎসব ও আয়োজনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। একই সঙ্গে সম্প্রীতি বজায় রাখতে