
এর আগে সকাল পৌনে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, সড়ক পার হওয়ার সময় ফিরোজা বেগমকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নিচু জমিতে নেমে যায়। এতে ফিরোজা বেগম ও প্রতিমন্ত্রী আব্দুল বারী আহত হন।
দুর্ঘটনার পর ফিরোজা বেগমকে উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। তাঁর ভাতিজা মো. জাকির বলেন, সকালে কিছু জিনিসপত্র নিয়ে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তাঁর চাচি।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের সঙ্গে দেখা করা হয়েছে। দাফনের জন্য পরিবারটিকে সরকারি সহায়তা দেওয়া হবে।
প্রতিমন্ত্রীর গানম্যান মুক্তারুল বলেন, দুর্ঘটনার সময় গাড়িতে প্রতিমন্ত্রী, তাঁর স্ত্রী, চালক ও তিনি ছিলেন। দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর পায়ে আঘাত লাগে। পরে তাঁকে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হয়।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :