
নিহতদের মধ্যে চার জনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৯ জনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম ও পরিচয় জানা যায়নি।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত নারী-শিশুসহ ৮ জনের মরদেহ আমাদের হাসপাতালে এসেছে। এর মধ্যে তিন জন শিশু, তিন জন নারী আর দুজন পুরুষ। আরেক জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে তিনিও মারা গেছেন। সব মিলিয়ে আমাদের হাসপাতালে ৯ জনের লাশ আছে।
অন্য চার জনের মরদেহ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে আছে বলে জানিয়েছেন রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল। তিনি বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে চার জনের লাশ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৪৪৭ প্রাণ: বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৩টার দিকে মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর বাসটি বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
আপনার মতামত লিখুন :