ভারত স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করে: প্রণয় ভার্মা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
ভারত স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করে: প্রণয় ভার্মা

ভারত সব সময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও করে যাবে। শনিবার (৭ মার্চ) ঢাকায় একটি হোটেলে আয়োজিত এক ইফতার আয়োজনে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এ কথা বলেন।

হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে গভীর সামাজিক ও পারিবারিক বন্ধন দুই দেশের সম্পর্ককে সত্যিকার অর্থে জনকেন্দ্রিক করে তুলেছে। দুই দেশের মধ্যে সমৃদ্ধ ইতিহাস ও গভীর সাংস্কৃতিক সংযোগ রয়েছে।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দুই দেশের ভাগ করে নেওয়া ত্যাগের অমোচনীয় স্মৃতি দুই দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে চলেছে।’

প্রণয় ভার্মা বলেন, দুই দেশে প্রাণবন্ত ও দূরদর্শী সমাজ একটি আশাব্যঞ্জক ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে– যেখানে কেবল দুই দেশের জন্যই নয়, আশপাশের বৃহত্তর অঞ্চলে সমৃদ্ধি ভাগ করে নিতে একসঙ্গে কাজ করতে পারে।

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেসামরিক বিমান চলাচল মন্ত্রী আফরোজা খানম রিতা, পরিবেশ ও বনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, জাতীয় সংসদের তিন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আশরাফউদ্দিন নিজান ও রফিকুল ইসলাম বকুল, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, এবি পার্টি, জাকের পার্টিসহ বিভিন্ন দলের নেতারা প্রমুখ এ ইফতার আয়োজনে যোগ দেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০