
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে দায়িত্ব পালন করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলি।
অভিযান চলাকালে ডিএনসিসি প্রশাসক বলেন, মিরপুরের ফুটপাত দখলমুক্ত রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে সিটি করপোরেশন কাজ করছে।
এর আগে গত ২০ অক্টোবর মিরপুর-১০ এলাকার ফুটপাত থেকে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। তবে গত কয়েক দিন ধরে কিছু ব্যক্তি আবারও বিভিন্ন ফুটপাতে বসার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে বুধবার প্রশাসক নিজে উপস্থিত থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এতে পুনরায় মিরপুর-১০ এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়।
অভিযান চলাকালে ডিএনসিসি প্রশাসক মিরপুর-১০ ফুটওভারব্রিজের সংস্কারকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশ দেন।