যুব উন্নয়ন অধিদফতরের স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

✎ নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে: ১০ অক্টোবর, ২০২৬

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৬ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

শনিবার (১০ অক্টোবর) অধিদফতরের পরিচালক (প্রশাসন) ও নিয়োগ কমিটির আহ্বায়ক ডিএম আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১১টায় পরীক্ষা অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হলেও পরীক্ষার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নজরে আসায় তা স্থগিত করা হয়। নতুন তারিখ ও সময় পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে।

ঘটনা তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে এর আগে রাজধানীর মতিঝিল ও মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা।

ই-প্রিন্ট