শহীদ ওসমান হাদির আসনে প্রার্থী হচ্ছেন তার বোন

✎ অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে: ২০ ডিসেম্বর, ২০২৫

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি শহীদ হলেও তার রাজনৈতিক লড়াই থেমে থাকছে না।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার বোন মাসুমা বেগম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন—এ ঘোষণা দেওয়া হয়েছে শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগের জুলাই চত্বরে আয়োজিত এক সমাবেশ থেকে।

একই সমাবেশে শহীদ হাদির নামে শাহবাগ চত্বরে একটি স্থাপনা এবং তার প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্ঠপোষকতার আওতায় আনার দাবিও জানানো হয়।

শাহবাগের জুলাই চত্বরে আয়োজিত ওই সমাবেশে হাজার হাজার তরুণ-তরুণী, নারী ও পুরুষ অংশ নেন।

অনেকেই পরিবার-পরিজন নিয়ে সমাবেশে যোগ দেন। আবার অনেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে এসে সমাবেশে অংশগ্রহণ করেন।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা শাহবাগে জড়ো হচ্ছেন। তাদের হাতে বিভিন্ন পতাকা দেখা যায় এবং মুখে নানা স্লোগান।

‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ এলাকা।

আরও পড়ুন

শহীদ হাদির জানাজা দুপুর ২টায়

ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

কবি নজরুলের পাশে শায়িত হবেন শহীদ ওসমান হাদি

ই-প্রিন্ট