
জকসুর কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ফারুক জানান, কর্মসূচির জন্য ১ লাখ ২৫ হাজার টাকায় একটি গরু কেনা হয়েছে। পরে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য একটি খাসিও কেনা হয়।
শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, সব ছাত্রসংগঠন একসঙ্গে বসে গরু ও খাসি কেনার সিদ্ধান্ত নিয়েছে। পূজাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তাঁরা চান না। তাঁর ভাষ্য, প্রশাসনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনার প্রতিবাদে এ কর্মসূচি নেওয়া হলেও এর মাধ্যমে সম্প্রীতির বার্তা দিতে চান তাঁরা।
এর আগে ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার আহ্বান জানায়। এর প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশ বিক্ষোভ করে এবং বিজ্ঞপ্তি প্রত্যাহারসহ চার দফা দাবি জানায়। এর ধারাবাহিকতায় শুক্রবার গরুভোজ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।