সাবেক আ.লীগ নেত্রী রানী’র খুঁটির জোর কোথায়? রয়ে গেলেন অধরা!


প্রতিনিধি প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ
সাবেক আ.লীগ নেত্রী রানী’র খুঁটির জোর কোথায়? রয়ে গেলেন অধরা!

এম এস শবনম শাহীন, ঢাকা: রানী! পুরো নাম শাহনাজ পারভীন রানী। যিনি ছিলেন বিগদ দিনের একচেটিয়া স্বৈরাশাসক বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক।

তথাকথিত এই মহিলা নেত্রীর নাম যেমন রানী তার কার্যকলাপ, চলাফেরা, রাজনৈতিক ইমেজও ছিল বেশ প্রশ্নবিদ্ধ! কাউকে কোনপ্রকার তোয়াক্কা করতেন না হাইব্রিড এই আওয়ামী মহিলা নেত্রী।

সূত্রে জানা যায়, জমি দখল থেকে শুরু করে বাড়ী,ফ্ল্যাটসহ সবধরনের দখলদারি করাতেন তার একান্ত নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে। শুধু তাই নয়, আওয়ামী লীগের ছত্রছায়ায় রানীর প্রভাবিত ভেলকিবাজি ক্ষমতার কাছে পুলিশ প্রশাসনসহ মুহুর্তেই ম্যানেজ হয়ে যেতেন। তার অত্যাচার দীর্ঘদিন বিশেষ করে রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকার সাধারণ নিরহ মানুষ মুখ বুজে নীরবে সহ্য করেছে দিনের পর দিন।

বিশ্বস্ত সূত্রে আরও জানা যায়, বিগত দিনের ক্ষমতালোভী রাজনৈতিক দল আওয়ামী লীগের দোষর রানী আওয়ামী লীগের ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি রানী থেকে বনে যান মহারানী।

সূত্রে জানা যায়, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় বাকেরগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের একসময় কাউন্সিলর ছিলেন রানী। পরবর্তীতে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলার মাধ্যমে ঢাকায় স্থায়ী হন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সাবেক শিল্পমন্ত্রী আমীর হোসেন আমুর একান্ত ব্যক্তিগত আশীর্বাদপুষ্ট ঘনিষ্ঠ সঙ্গীও ছিলেন রানী। যার ফলে বিগত স্বৈরশাসক হাসিনার আমলে ১৬ বছরে রানী কোটি কোটি টাকা কামিয়ে হয়ে যান রাজনৈতিক প্রজা থেকে মহারানী!

আওয়ামী লীগের এই সাবেক নেত্রীর স্বামী হালিম খান যিনি ছিলেন বরিশাল বাকেরগঞ্জের একজন মাদকব্যবসায়ী এবং তার স্বামীকে যেকোনো ধরনের শেল্টারসহ সবধরনের অপকর্মে সহযোগিতা করতেন আওয়ামী নেত্রী রানী।

উল্লেখ্য, গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছুদিন আগে রাজধানীর যাত্রাবাড়ী থানার আওতাধীন সায়দাবাদ “হুজুরের বাড়ি” নামক আবাসিক একটি বাড়ি রানীর নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে অন্য একজনকে দখল নিয়ে দেয়। প্রমানস্বরুপ যেটার চাঞ্চল্যকর ভিডিওচিত্র প্রতিবেদকের হাতে রয়েছে। সাবেক নেত্রী রানীর বাড়ি দখলদারির কাছে একান্তভাবে বিশেষ সহযোগিতা করেন যাত্রাবাড়ীর ধোলাইপাড় ইসলামিয়া হাসপাতালের শহিদুল নামে একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। শহিদুলের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।

সংবাদ প্রকাশ করার স্বার্থে উক্ত বিষয় নিয়ে আওয়ামী লীগ উপকমিটির সাবেক নেত্রী রানীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেন নি। পরবর্তীতে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোন সাড়া দেননি।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০