
রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগে একজন করে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জনে।
এর আগে, গত ১১ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ১৯৩ জন, ১২ অক্টোবর ২ হাজার ১৬৭ জন, ২৭ সেপ্টেম্বর ২ হাজার ১৫৮ জন এবং ১৮ অক্টোবর ২ হাজার ৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১০ জন করে ডেঙ্গুতে মারা যান ৬ ও ১৫ অক্টোবর। সর্বশেষ ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হলেও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা নতুন রেকর্ড গড়েছে।