
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুরে সাভারের থানা রোডে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কোনো একটি স্থানে অব্যবস্থাপনা দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হলে সাময়িকভাবে ওই নির্দিষ্ট স্থানের সমস্যার সমাধান হতে পারে। তবে এতে দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসে না। দেশজুড়ে চিকিৎসাসেবার মান টেকসইভাবে উন্নত করতে সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।
চিকিৎসকদের পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধিতে বিআইএইচএমের ভূমিকার প্রশংসা করে ড. এম এ মুহিত বলেন, চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণ এবং প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতের মানবসম্পদ উন্নয়ন আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শন শেষে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এ এন এম বজলুর রশিদসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।