কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে ধরে পুলিশে দিল জনতা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে ধরে পুলিশে দিল জনতা

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

রোববার (২৯ মার্চ) পুলিশ তাকে হেফাজতে নেয় শাহ আলী থানা।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত জনতা জানায়, আর এস ফাহিমের বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ড ও বিগত সময়ে ছাত্র আন্দোলনের সময়ের অবস্থান বা উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আটকের পর তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন। পরে সেখানে উপস্থিত হয়ে ফাহিমকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ।

ফেরিতে ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে: নৌমন্ত্রী

ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা তাকে আটকে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাবলি নিয়ে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেগুলো আমরা খোঁজ নিচ্ছি।’

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন