
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, একটি বাসের সঙ্গে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হয়। এ ছাড়া বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাবনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত দুইজন
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজনের মরদেহ রয়েছে। বাকি মরদেহগুলো খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।
আপনার মতামত লিখুন :