বেগম খালেদা জিয়ার সাজে রুকাইয়া জাহান চমক


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ ৮৬
বেগম খালেদা জিয়ার সাজে রুকাইয়া জাহান চমক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিচিত সাজ ও অবয়ব ধারণ করে চমকে দিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। নিজের ভ্লগ সিরিজের নতুন পর্বে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক পথচলা ও জীবনের নানা অধ্যায় তুলে ধরার পাশাপাশি তার স্বতন্ত্র উপস্থিতিকেও পর্দায় ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী।

ভিডিওটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা, প্রশংসাও কুড়াচ্ছেন চমক। সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন তিনি।

পর্বটির নাম দেওয়া হয়েছে ‘বেগম খালেদা জিয়া’। ভিডিওটির ক্যাপশনে চমক লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গল্প।

তাকে ‘গণতন্ত্রের মা’ এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ‘আপসহীন নেত্রী’ হিসেবেও উল্লেখ করেন অভিনেত্রী। রাজধানীর জিয়া উদ্যানসহ বিভিন্ন লোকেশন ও স্টুডিওতে ধারণ করা হয়েছে পর্বটির দৃশ্য।

সেখানে চমককে দেখা গেছে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় একাধিক মুক্তার মালা এবং চোখে সানগ্লাসে। চুলের সাজ, পোশাক, অলংকার থেকে শুরু করে কথা বলার ভঙ্গিতেও ছিল খালেদা জিয়ার পরিচিত উপস্থিতির ছাপ। বিশেষ করে সানগ্লাস, মুক্তার মালা ও হালকা রঙের শাড়িতে চমকের লুক দর্শকদের নজর কেড়েছে। অনেকের মতে, পর্দায় তাকে এক ঝলকে খালেদা জিয়ার আদলে মনে হয়েছে।

ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। কমেন্ট বক্সে অনেকেই চমকের সাজ, উপস্থাপনা ও চরিত্র ধারণের প্রশংসা করেছেন। কেউ কেউ তার এই ভিন্নধর্মী উপস্থাপনাকে সাহসী ও ব্যতিক্রমী বলেও মন্তব্য করেছেন।

তবে শুধু সাজে নয়, খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে দর্শকদের সামনে তুলে ধরাই ছিল এই পর্বের মূল আকর্ষণ।

অভিনয়ের পাশাপাশি চলতি বছর রাজনীতির কারণেও আলোচনায় এসেছিলেন রুকাইয়া জাহান চমক। সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির হয়ে মনোনয়ন ফরম কেনার পর তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। সে সময় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন চমক। কয়েক বছর বিরতির পর ২০২০ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে নিয়মিত কাজ শুরু করেন তিনি। অভিনয়ের পাশাপাশি বর্তমানে ভ্লগিংয়েও সক্রিয় এই অভিনেত্রী।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১