ঈদের দিনে সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
ঈদের দিনে সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

সদ্য কারামুক্ত সাংবাদিক আনিস আলমগীরকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় হওয়ার কথা জানান আনিস আলমগীর।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। আমি খুব সারপ্রাইজড। তিনি আমাকে ও আমার স্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কারাগারে থাকার কথা শুনেছেন।’

প্রধানমন্ত্রীকে ধণ্যবাদ জানিয়ে আনিস আলমগীর আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানিয়েছি। তিনি আজ ঈদের নামাজে সৌহার্দ্য ও সম্প্রীতি দেখিয়েছেন।

রাজপথে এক অন্য তারেক রহমান: ভাইরাল ভিডিওতে মুগ্ধ নেটদুনিয়া

এরআগে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আনিস আলমগীর।

আনিস আলমগীর ছাড়াও শফিক রেহমান, মোকাররম হোসাইনসহ বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী। ফোনালাপের সময় সাংবাদিকদের স্বাস্থ্যেরও খোঁজখবর নেন তিনি।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০