চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আ.লীগের প্রার্থী নোমান


প্রতিনিধি প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২৩, ৪:৫৮ অপরাহ্ণ
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আ.লীগের প্রার্থী নোমান

লাখোকণ্ঠ প্রতিবেদক : চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রাথী হিসেবে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগের সাবেক সভাপতি নোমান আল মাহমুদ।

শনিবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

সভার সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।