
লাখোকণ্ঠ প্রতিবেদক : চট্টগ্রাম মহানগর চকবাজার থানা আওয়ামী লীগের উদ্যোগে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী ইনামুল হক দানুর ১০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২২ সেপ্টেম্বর শুক্রবার বাদে আসর চকবাজার নওয়াব ওয়ালী বেগম খাঁ মসজিদে দোয়া মাহফিল মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মওলানা আবুল কাসেম আল কাদেরী। সকালে বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী ইনামুল হক দানুর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, চট্টগ্রাম মহানগর চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সাহাবউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনছারুল হক, যুগ্ম সম্পাদক লায়ন মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন, চকবাজার থানা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ, সর্বস্তরের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :