প্রতিনিধি
প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২৩, ৬:১৭ অপরাহ্ণ
ইমরুল হাসান, নিজস্ব প্রতিনিধিঃ বিএনপি জামাতের ডাকা দ্বিতীয় দফার অবরোধের শেষ দিনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল । তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি ফয়সাল দেওয়ান ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন খানের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।
সোমবার সকালে রাজধানীর বাংলা মোটর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা । এ সময় আরও উপস্থিত ছিলেন মনকির হাসান সাগর, এস আই জুয়েল শিকদার হাফিজ আল মাহমুদ তামিম রানা নাঈমুল ইসলাম নাজিম শাকিল মাহমুদ আল মামুন মালতিয়া নাজমুল হুদা রাকিব মেসকাত হোসেন সহ দুই শতাধিক নেতা কর্মী।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ফয়সাল দেওয়ান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না। গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলন সংগ্রামের বিকল্প নেই। এই মুহূর্তে গণতন্ত্র পুনরুদ্ধার করাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর মূল লক্ষ্য।
আপনার মতামত লিখুন :