ইফতারের সময় রোজাদারের পাঠ করার দোয়া

✎ অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে: ২০ ফেব্রুয়ারি, ২০২৬

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ ইফতারের সময় রোজাদারের পাঠ করার দোয়া। রমজান মাসে প্রাপ্তবয়স্ক মুসলিমদের জন্য রোজা রাখা ফরজ।

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। সূরা বাকারা, আয়াত ১৮৩

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৭৫২)

মারওয়ান ইবনু সালিম আল-মুকাফফা’ (রহ.) বলেন, ইবনু উমার (রা.) বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় বলতেন”

ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ

উচ্চারণ: জাহাবাজ জামাউ; ওয়াবতাল্লাতিল উ’রুকু; ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।

অর্থ: (ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াবও স্থির হলো।

ই-প্রিন্ট