পাকিস্তানের কাছে হেরে নারী ক্রিকেটে সংকটের কথা বললেন হেড কোচ সারোয়ার ইমরান


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ ৩০
পাকিস্তানের কাছে হেরে নারী ক্রিকেটে সংকটের কথা বললেন হেড কোচ সারোয়ার ইমরান

এশিয়ান গেমসে পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ পদক হাতছাড়া করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ থেমেছে ১১৩ রানে, হার ৩১ রানে।

ম্যাচ শেষে দলের ব্যর্থতার কারণ তুলে ধরতে গিয়ে হেড কোচ সারোয়ার ইমরান বলেন, এশিয়া কাপ থেকেই দলের আত্মবিশ্বাসে সমস্যা তৈরি হয়েছে। ইন্দোনেশিয়া ও আরব আমিরাতের মতো দলের বিপক্ষেও প্রত্যাশিত রান করতে না পারার প্রভাব এখনো রয়ে গেছে।

সম্প্রতি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্ব পরিবর্তন এবং কোচের চুক্তি নবায়ন না হওয়ার বিষয়টিও দলের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করেন সারোয়ার। তাঁর ভাষায়, টুর্নামেন্ট চলার সময় অধিনায়ক ও কোচকে নিয়ে এমন সিদ্ধান্ত খেলোয়াড়দের ওপর মানসিক প্রভাব ফেলতে পারে।

ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন সুপ্তা। তাঁর মতে, ১৪৫ রান তাড়া করার মতোই ছিল। টপ অর্ডার ভালো শুরু করতে পারলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত।

নারী ক্রিকেটের দীর্ঘমেয়াদি সংকট নিয়েও কথা বলেন সারোয়ার ইমরান। তাঁর মতে, দেশে পর্যাপ্ত বয়সভিত্তিক ও স্কুল ক্রিকেট কাঠামো না থাকায় নতুন খেলোয়াড় উঠে আসছে না। ফলে জাতীয় দলের জন্য ৩০ জনের বেশি মানসম্পন্ন খেলোয়াড় পাওয়া কঠিন হয়ে পড়ছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০