
শুক্রবার (২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে আয়োজিত এক জরুরি সভায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সাংবাদিকদের লক্ষ্য করে ফাহিম আল চৌধুরী লেখেন, “অন্তত আমি তো কিছু ভিউ ব্যবসায়ীকে দু’মুঠো ভাত জোটানোর সুযোগ করে দিয়েছি! ওদের একটাই চাকরি, নেগেটিভ কথা ছড়িয়ে ভিউ কামানো, কারণ পজিটিভ করলে তো পেটই চলবে না! নেগেটিভ ভিউ হোক আর পজিটিভ কাজ হোক, পেট যেন ভরা থাকে!”
এই মন্তব্যকে সাংবাদিকদের প্রতি অবমাননাকর ও পেশাগত মর্যাদাহানিকর বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা সিলেট টাইটান্সের ম্যাচ কাভারেজ বর্জনের ঘোষণা দেন।
সাংবাদিকরা জানান, বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই বয়কট কর্মসূচি অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :