পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের

মিরপুরের হোম অব ক্রিকেটে আজ যেন এক রূপকথার গল্প লিখল বাংলাদেশ। কেননা পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসের রেকর্ড জয় বাংলাদেশের

নাহিদ রানার বিধ্বংসী বোলিং আর তানজিদ হাসান তামিমের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানকে স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ১১৪ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫ ওভার ১ বলেই জয় নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা, যা বলের হিসেবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় জয়

ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান দল এখন ঢাকায় 

 

নাহিদের তোপের পর স্পিন ঘূর্ণিতে যোগ দেন অধিনায়ক মিরাজ। তিনি শিকার করেন আব্দুল সামাদ, হোসাইন তালাত ও শাহিন আফ্রিদির উইকেট। মাঝে মোহাম্মদ ওয়াসিমকে ফিরিয়ে উইকেটের খাতায় নাম লেখান তাসকিন আহমেদও। ৮২ রানে ৯ উইকেট হারিয়ে একশর আগে অলআউটের শঙ্কায় পড়লেও শেষ উইকেটে ফাহিম আশরাফের লড়াকু ৩৭ রান পাকিস্তানকে কোনোমতে ১১৪ পর্যন্ত নিয়ে যায়। নাহিদ একাই ধসিয়ে দেন পাকিস্তানের টপ ও মিডল অর্ডার।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন