ফিফায় সাইবার হা ম লা

✎ অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে: ২৭ নভেম্বর, ২০২৬

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফায় সাইবার হামলার শিকার হয়েছে। সংস্থাটির তথ্যভান্ডারে অননুমোদিত প্রবেশের ফলে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য ফাঁসের আশঙ্কা তৈরি হয়েছে।

ফিফার সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, হামলায় সংস্থাটির মোট তথ্যের শূন্য দশমিক এক শতাংশেরও কম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাতিল হওয়া ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের কোনো নথি হ্যাকারদের হাতে যায়নি বলে জানানো হয়েছে।

অবৈধভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফিফা। সংস্থাটি এ ঘটনাকে গোপনীয়তার গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।

তবে সাইবার হামলাটি ঠিক কখন সংঘটিত হয়েছে এবং এতে কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ফিফা।

ই-প্রিন্ট