টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২০ মে, ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। সিলেট টেস্টের পঞ্চম ও শেষ দিনের সকাল বেলাতেই বৃষ্টির হানা। তবে বৃষ্টির কারণে খেলা শুরু হতে অবশ্য খুব বেশি দেরি হয়নি। জয়ের জন্য শেষ দিনে পাকিস্তানের দরকার ১২১ রান, আর বাংলাদেশের দরকার ৩ উইকেট। এমন সমীকরণ নিয়ে শেষ দিনে মাঠে নামে দুই দল।

ঘণ্টাখানেক পর সাজিদ খানকে সাজঘরে ফেরত পাঠিয়ে রিজওয়ানের সঙ্গে ৫৪ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম। পরের ওভারের প্রথম বলেই সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকা মোহাম্মদ রিজওয়ানকে থামান শরিফুল। শেষ পর্যন্ত ৩৫৮ রানে অলআউট হয় সফরকারীরা, আর তাতেই ৭৮ রানের জয় পায় টাইগাররা।

প্রায় বছর দুয়েক আগে পাকিস্তানের মাটিতে তাদেরকে টেস্টে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে পাকবাহিনীদের ধবলধোলাই করলো টাইগাররা। এর আগে পাকিস্তানের বিপক্ষে টানা পাঁচটি টেস্ট সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে সবশেষ টানা চার টেস্টেই জয়ের দেখা পেলো টাইগাররা, যা এবারই প্রথম।

সিলেট টেস্ট নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০