সারাদেশের জন্য বড় দুঃসংবাদ


আবহাওয়া ডেস্ক প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ ১১৪
সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

সারাদেশের জন্য বড় দুঃসংবাদ। দেশের ২২ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহচৈত্রের কাঠফাটা উত্তাপে অতিষ্ঠ জনজীবন। অস্বস্তির মাত্রায় বাড়তি মাত্রা যোগ করছে ভ্যাপসা গরম।

আবহাওয়া অফিস বলছে, এই অবস্থা অব্যাহত থাকবে আরও কয়েকদিন।  এরই মধ্যে এবার খবর, রাজধানী ঢাকাসহ পুরো দেশের ওপর দিয়ে আরও কয়েকটি তাপপ্রবাহ বয়ে যাবে চলতি মাসে।

এর মধ্যে অন্তত একটি হতে পারে তীব্র তাপপ্রবাহ। সেইসঙ্গে কোথাও কোথাও হানা দিতে পারে তীব্র কালবৈশাখী ঝড়। একইসঙ্গে ঘূর্ণিঝড়ের পরিবেশ বিরাজ করছে বঙ্গোপসাগরে।

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এপ্রিলের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়, এপ্রিল মাসে দেশে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রার পারদ ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে, দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০