রাজনৈতিক প্রতিশ্রুতি ঠিক রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী: মাহমুদা আলম মিতু


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২৬, ৭:১৫ পূর্বাহ্ণ
রাজনৈতিক প্রতিশ্রুতি ঠিক রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী: মাহমুদা আলম মিতু

পলিটিক্যাল কমিটমেন্টের (রাজনৈতিক প্রতিশ্রুতি) জায়গাটি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠিক রেখেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১১ দলীয় জোটের সংরক্ষিত নারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ঢাবিতে বিএনপি নেতাকে ভিসি নিয়োগ, যা বললেন ডা. মাহমুদা মিতু

এনসিপি ও জামায়াতকে ধন্যবাদ জানিয়ে মিতু বলেন, আমি এনসিপি থেকে জোটের মনোনীত প্রার্থী। এজন্য এনসিপির আহ্বায়কসহ অন্যদের ধন্যবাদ জানাই। তারা আমাকে যোগ্য মনে করে দল থেকে মনোনয়ন দিয়েছে। পাশাপাশি জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানাই যে, পলিটিক্যাল কমিটমেন্টের জায়গাটা তারা ঠিক রেখেছে। কেননা জোট মানে কমিটমেন্ট। দেশের ও জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ছিল আমাদের। সেই প্রতিশ্রুতি ঠিক রেখেছে জামায়াত।

এনসিপি থেকে পদত্যাগ করলেন আরো দুই নেত্রী

তিনি বলেন, অনেক বড় বড় দলও জোট করেছে। কিন্তু প্রতিশ্রুতি ঠিক রাখতে পারেনি তারা। কেননা অনেক বেশি আসন থাকার পরও তারা জোটের প্রার্থীদের সেভাবে সম্মান করেনি। এ জায়গা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিন্ন।

মাহমুদা মিতুকে নিয়ে নাহিদ ইসলামের পোস্ট

নারীদের নিয়ে কাজ করার প্রত্যয় রেখে মিতু বলেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নারীদের সামাজিক সুরক্ষা-নিরাপত্তা, স্বাস্থ্য ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করবো। পাশাপাশি আইন প্রণয়নের ক্ষেত্রে যেসব ভূমিকা রাখা দরকার, সেসবও জনকল্যাণের স্বার্থে আমরা করতে পারবো ইনশাআল্লাহ।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ