দিল্লিতে ধ্রুব রাঠী ও অভিজিৎ দীপকে আটকের নিন্দা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ ৬৮
দিল্লিতে ধ্রুব রাঠী ও অভিজিৎ দীপকে আটকের নিন্দা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের আগে তরুণ আন্দোলনকারীদের আটকের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আটক ব্যক্তিদের মুক্তি এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে আসিফ মাহমুদ জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী ও ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ তরুণ বিক্ষোভকারীদের আটকের নিন্দা জানান।

তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে আন্দোলনরত তরুণদের কণ্ঠ দমন করা হতাশাজনক। একই সঙ্গে বিশ্বের তরুণদের ভারতের আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ভারতের নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় সিজেপি। বিক্ষোভের আগে কয়েকজন আন্দোলনকারীকে আটকের খবর প্রকাশিত হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১