
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আখড়াবাড়ি প্রাঙ্গণে কিছুক্ষণ উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
পরে রাত ৮টার দিকে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় নাসীরুদ্দীন পাটওয়ারী আখড়াবাড়ি প্রাঙ্গণ ত্যাগ করেন। এরপর তিনি ঘটনায় এজাহার দিতে কুমারখালী থানার দিকে রওনা হন।
এনসিপির দলীয় সূত্র জানায়, ব্যক্তিগত সফরে রোববার কুষ্টিয়ায় যান নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রথমে তিনি শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শন করেন। পরে লালন শাহের আখড়াবাড়িতে গিয়ে স্থানীয় শিল্পীদের গান শুনছিলেন এবং ফেসবুকে লাইভ করছিলেন। এ সময় তাঁর ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয় বলে দলীয় সূত্রের দাবি।
এ সময় এনসিপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনিসহ স্থানীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন বলে দলীয় সূত্র জানায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী লালন আখড়াবাড়িতে এসেছেন এবং তাঁর সঙ্গে কিছু একটা ঘটেছে বলে তিনি শুনেছেন। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
এদিকে এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে কয়েকজনকে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের ‘ধর, ধর’ বলে তাড়া করতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা এবং এতে থাকা ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য জানতে গণমাধ্যমকর্মীরা চেষ্টা করলেও তিনি হামলার বিষয়ে কথা বলতে রাজি হননি।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :