আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদযাপন


প্রতিনিধি প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২৫, ২:০৭ অপরাহ্ণ ১২১
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদযাপন

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এর আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটির প্রতিপাদ্য ছিলো “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”। অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত বাণীসমূহ পাঠ করে শোনানো হয় এবং মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা পর্বে দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ প্রবাসী কর্মীগণ অংশগ্রহণ করেন। বক্তাগণ প্রবাসীদের নানা চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরে তা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান প্রবাসীদের কল্যাণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কল্যাণমূখী কর্মসূচীর কথা তুলে ধরেন। পাশাপাশি, তিনি সরকারী ও কনস্যুলার সেবা সহজীকরণে কনস্যুলেট কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রবাসীদের কল্যাণে কনস্যুলেট-এর প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রবাসী কর্মী ও রেমিট্যান্স যোদ্ধা এবং কনস্যুলেট-এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০