সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কতা জারি


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ ৬৩
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কতা জারি

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষের জারিকৃত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালন করার জন্য বিশেষভাবে বলা হয়েছে।

রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রবাসীদের সুরক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে বলা হয়েছে, চলমান পরিস্থিতি সম্পর্কিত যেকোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ করা, আদান-প্রদান করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে দণ্ডনীয় বা শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি সংক্রান্ত যেকোনো ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে (যেমন—ফেসবুক, ইউটিউব, এক্স ইত্যাদি) প্রচার, মোবাইলে সংরক্ষণ এবং পারস্পরিক আদান-প্রদান করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে প্রবাসীদের ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থানগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া যেকোনো জরুরি তথ্যের জন্য দূতাবাসের নির্দিষ্ট হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

শ্রম সংক্রান্ত টোল ফ্রি নম্বর : ৮০০১০০০১২৫

পাসপোর্ট সংক্রান্ত টোল ফ্রি নম্বর : ৮০০১০০০১২৬

ডিপ্লোম্যাটিক উইং সংক্রান্ত : ৮০০১০০০১২৪

মৃত্যু সংক্রান্ত হটলাইন নম্বর : +৯৬৮৫৭০২১২১৮০

প্রবাসীদের নিয়মিত ও সঠিক তথ্যের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজ https://www.facebook.com/bdembassyriyadh অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১