জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী মঙ্গল চন্দ্র মন্ডল আর নেই


প্রতিনিধি প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী মঙ্গল চন্দ্র মন্ডল আর নেই

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী শ্রী মঙ্গল চন্দ্র মণ্ডল পরলোক গমন করেন। “ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু” মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গল চন্দ্র মন্ডল মুন্সীগঞ্জ সদর উপজেলার পৌরসভার ৬ নং ওয়ার্ডের রুহিতপুর গ্রামের বাসিন্দা। তিনি মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এম এল এস এস পদে চাকরি করতেন। দীর্ঘদিন আগে তার চাকুরী জীবন থেকে অবসর হওয়ায় নিজ বাড়িতে থেকে শারীরিক বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়েন। ডায়াবেটিকস ও রক্তচাপ জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার স্ত্রী চার ছেলে ও ছেলের বৌ নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বড় ছেলে অনিল মন্ডল জানান, দীর্ঘদিন ধরে আমার বাবা অসুস্থ ছিলেন। এর আগেও বাবাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়েছে। আজ সন্ধ্যার দিকে বাবা আমাদের ছেড়ে পরপারে চলে গেছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০