রত্নগর্ভা জননী রহিমা খাতুন স্মরণে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


প্রতিনিধি প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
রত্নগর্ভা জননী রহিমা খাতুন স্মরণে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লাখোকণ্ঠ প্রতিবেদক : ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির আয়োজনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে রত্নগর্ভা জননী রহিমা খাতুন স্মরণে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির  অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র একাডেমির  প্রতিষ্ঠাতা সভাপতি ও আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূইয়া। উক্ত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ২১ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। গ্ৰেড অনুযায়ী (ট্যালেন্টপুল এবং সাধারণ) শিক্ষার্থীদের প্রাইজবন্ড, ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানদের শুভেচ্ছা উপহার প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা  ফরিদ আহমেদ ভূইয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি, অত্র একাডেমির সম্মানিত সহ-সভাপতি ও আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ডা. তাজকেরা খানম বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেননি।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর ২০২৫ তারিখ আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের অর্থায়নে এবং ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর ও কুমিল্লা জেলার দেড় শতাধিক প্রাথমিক বিদ্যালয় থেকে আগত প্রায় সাত শতাধিক ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ৪র্থ বারের মতো রত্নগর্ভা জননী রহিমা খাতুন স্মরণে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিষয়ের প্রভাষক জনাব সাজ্জাদুর রহমান।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০