‘না’ ভোটঁ দেবেন কণ্ঠশিল্পী ন্যান্সি


প্রতিনিধি প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ ৪৭
‘না’ ভোটঁ দেবেন কণ্ঠশিল্পী ন্যান্সি

লাখোকণ্ঠ ডেস্ক: কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বরাবরই ঠোঁটকাটা ও স্পষ্টভাষী। আগামীকাল ত্রয়োদশ সংসদ নির্বাচন। সারাদেশে যখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চলছে, তখনই ন্যান্সি নিজের ফেসবুক হ্যান্ডেলে জানিয়ে দিলেন তিনি না ভোট- এর পক্ষে । যদি নেটিজেনদের একাংশ তাকে তীব্র তোপের মুখে ফেলেছেন।

তবে একেবারে নজর দিচ্ছেন না এই গায়িকা। জাতীয়তাবাদী মনোভাবী ন্যান্সি। বিগত সময়ে তিনি নানা প্রতিকূল সময়ের মধ্য দিয়ে গেছেন। অনেক কনসার্ট তার বাতিল হয়েছে। তবুও ভেঙে পড়েননি। শোবিজ তারকাদের সবার যখন নানা সুযোগ হাতছানি দিচ্ছিল, তখন ন্যান্সি বলেছিলেন, শিল্পীদের এতো এমপি-মন্ত্রী হওয়ার শখ কেন? কী আছে সেখানে? কত টাকা বেতন পায় এমপিরা? গান অথবা অভিনয় করে কি যথেষ্ট সম্মানী আসে না যেটা এমপি হওয়ার জন্য লোভ করতে হবে? যারা এগুলো করে এদের ধরা উচিত। আমার মধ্যে এসব চিন্তা একেবারেই নেই। নিজে নির্বাচন করবেন কি না এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, আমি এখনই নির্বাচনে অংশ নিতে চাই না।

তবে যে দল আমার ভালো লাগে, আমি তো চাইবোই তারা ক্ষমতায় আসুক। তবে সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশের জনগণ। জনগণের কাছে আমার চাওয়া এতদিন যারা কথা বলার স্বাধীনতা হরণ করে গুম, দুর্নীতি এবং কিছু বললেই চরিত্র নিয়ে কথা বলতো তাদের ক্ষমতায় আনবে কিনা মাথায় রাখতে। আর কোনো তারকা দেখলেই নমিনেশন দেবেন না। যদি সেই তারকা রাজনীতির লম্বা পথ যদি পাড়ি দিতে পারে তাহলে তাকে সেই টাইমে দেয়া উচিত। তারপর তাকে জনপ্রতিনিধি নির্বাচন করেন। এদিকে না ভোট দেওয়ার পক্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আসিফ মাহতাবও রয়েছেন।

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১